কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-02-27T18:56:21+00:00
2026-02-27T18:56:21+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
প্রতিবন্ধীর বাড়িঘরে হামলা-লুটপাট, বিচার দাবিতে বিক্ষোভ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম 
কিশোরগঞ্জের হোসেনপুরে এক প্রতিবন্ধীর দোকানসহ কয়েকটি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে হেকিম ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে ভুক্তভোগী ও এলাকাবাসী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান কিরনের নেতৃত্বে শতাধিক ভাড়াটিয়া লোক হামলা ও লুটপাট চালায়। হামলায় রেখা আক্তার (৩৮) নামে এক নারী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ১০ থেকে ১৫ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

অভিযোগ রয়েছে, হামলার সময় প্রতিবন্ধী লিটন মিয়ার দোকান থেকে নগদ ৭০ হাজার টাকা লুট করা হয় এবং অটোরিকশা চালক আল-আমিনের ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি খুলে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া সাংবাদিক খায়রুল ফকির, বাচ্চু মিয়া, খোকন মিয়া, নজরুল ইসলাম, ইলিয়াস ও রফিকুল ইসলামসহ ৮ থেকে ১০টি বসতঘরের দরজা ও টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।  

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস বলেন, হামলার  বিষয়ে রাতেই খবর পেয়ে উপ-পরিদর্শক ঘটনা স্থল পরিদর্শন করেছেন।  এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]