ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

2026-03-04T15:26:20+00:00
2026-03-04T15:26:20+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবীতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:২৬ পিএম 
সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে খুচরা সার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। 

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত খুচরা সার ডিলাররা এই মানববন্ধনে অংশগ্রহন করেন। এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা খুচরা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতী জয়নাল আবেদীন কাসেমী, সাধারণ সম্পাদক মোঃ তারেক, খুচরা সার ডিলার আব্দুল হান্নান, এমদাদুল ইসলাম, আব্দুস সাত্তার, মোঃ দুলাল মেম্বার প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, বিগত সময়ে দেশে সার কেলেঙ্কারীর ঘটনা এবং সার নিয়ে কৃষকদের দুর্ভোগ এখনো মানুষ ভুলেনি। তাই ২০০৯ সালে এক প্রজ্ঞাপণে সরকার প্রতিটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একজন করে খুচরা সার বিক্রেতা বা সাব ডিলার নিয়োগের মাধ্যমে কৃষকরে দোরগোড়ায় সারের সেবা পৌছে দিয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন সমন্বিত সার ডিলার নীতিমালা-২০২৫ করে বিগত খুচরা সার বিক্রেতা বা সাব ডিলার ব্যবস্থা বাতিল করা হয়েছে। যার ফলে প্রতি ইউনিয়নে ৯ জনের পরিবর্তে ৩ জন করে সরকার অনুমোদিত ডিলার সার বিতরণ করবে। এতে কৃষকের সময় ও অতিরিক্ত অর্থ অপচয় হবে। 

বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তারা এ ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করে এবং বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগের মাধ্যমে তারা কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দেন। অনেক ক্ষেত্রে মৌসুমে কৃষকদের হাতে নগদ অর্থ না থাকলেও বাকিতে সার সরবরাহ করেন, যা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন নীতিমালা চালু হলে তাদের এ ব্যবসা বন্ধ হয়ে অনেকেই বিপাকে পড়বেন। তারা এই নীতিমালা বন্ধ করে পূর্বের নীতিমালা বহাল রাখার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। 

‎পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এসময় প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী বরাবর আবেদন জানিয়ে খুচরা সার বিক্রেতারা নীতিমালা-২০২৫ পুনর্বিবেচনা করে তা স্থগিত ঘোষণা এবং পূর্বের নীতিমালা বহালের দাবি জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]