শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

2026-03-05T14:47:22+00:00
2026-03-05T14:47:22+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শিবচরে বাজার থেকে ৩০ কেজি জাটকা জব্দ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২:৪৭ পিএম 
মাদারীপুর জেলার শিবচরের মাদবরেরচর হাটে অভিযান চালিয়ে ৩০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস অফিস। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার মাদবরেরচর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এসময় শিবচর থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণের অংশ হিসেবে উপজেলা মৎস অফিস বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করছে। সম্প্রতি বিভিন্ন হাট-বাজারে ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যে  ইলিশ বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এবং জাটকা সংরক্ষণের অংশ হিসেবে মাদবরেরচর হাটে অভিযান চালিয়ে ত্রিশ কেজি জাটকা জব্দ করে উপজেলা মৎস অফিস। এসময় বিক্রেতাদের জাটকা বিক্রির ক্ষেত্রে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়। পরে জব্দকৃত জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। 

শিবচর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান,'জাটকা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবচরের একটি হাটে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় হাট থেকে ত্রিশকেজি জাটকা জব্দ করা হয়। পরে জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এসময় আমরা বিক্রেতাদের সতেচন করার পাশাপাশি হুঁশিয়ারি করে দেয়া হয়েছে।'

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]