বরিশাল প্রতিনিধি

সারাদেশ

2026-03-10T13:29:53+00:00
2026-03-10T13:29:53+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সরকারি চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:২৯ পিএম 
সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার হয়েছেন নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা গেছে, নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি চেয়ারম্যান হুমায়ুন কবির ও তার সহযোগিদের ওপর অতর্কিত হামলা চালায়। 

একপর্যায়ে হামলাকারীরা চেয়ারম্যানকে মারধর করতে করতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে চেয়ারম্যান দৌঁড়ে ইউনিয়ন পরিষদের ভেতরে আশ্রয় নেন। এ সময় তার সাথে থাকা অন্যান্যরা হামলার মুখে দ্রুত স্থান ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিয়ামতি ইউনিয়নে দুঃস্থ নারীদের জন্য সরকারের ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ওঠে চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তে একটি দল পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তদন্ত চলাকালেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জড়ো হন। এ সময় উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে।

হামলার পর অভিযুক্তরা চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ বলেন, নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের প্রাথমিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমাদের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমিও সামান্য আহত হয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, চেয়ারম্যান হুমায়ুন কবির ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার সদস্য। ঘটনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

দলটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, বিএনপির নিয়ামতি ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার এবং ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বিরের নেতৃত্বে চেয়ারম্যানের ওপর হামলা করা হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল, কেন্দ্রীয় যুবদল নেতা সালাম সিকদারসহ কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান মিজান মিয়া বলেন, চেয়ারম্যানের ওপর হামলার বিষয়টি শুনেছি। দলের নেতাদের সাথে আলোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগের খবর পেয়ে পরিষদে গিয়েছিলাম। তবে হঠাৎ করে এমন হামলার ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি।

বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার সোহেল রানা জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, চেয়ারম্যানের ওপর হামলার একটি ভিডিও ফুটেজ দেখেছি। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]