মাহে রমজান উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকাল ৪টায় বরিশাল বিএম কলেজের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল জেলা আহ্বায়ক অধ্যক্ষ মো. রুহুল আমিন বেপারী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোটের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম, জোটের যুগ্ম মহাসচিব মো. আরিফুল রহমান তুহিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাওলাদার মো. আবুল কালাম এবং মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজান মেনন।
এ সময় আরও বক্তব্য রাখেন বাকশিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. হারুন অর রশিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সভাপতি অধ্যক্ষ মো. মনজুরুল হক জিসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঝালকাঠী জেলার আহ্বায়ক অধ্যাপক এজাজ হাসান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা সাধারণ সম্পাদক ড. আখতারুজ্জামান নকিব, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক আলমতাজ কলি, কেন্দ্রীয় সহ-সাহিত্য সম্পাদক ও বরিশাল মহানগর সম্পাদক মো. নুরুল হক, বরিশাল জেলা সাধারণ সম্পাদক মো. জুনায়েত হোসেন খান এবং বরিশাল মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দ একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/আরএইচ