শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

2026-03-12T17:23:42+00:00
2026-03-12T17:23:42+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শিবচরে স্বল্প দামে দিনে ২০০ কেজি মাংস বিক্রির উদ্যোগ প্রশাসনের
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:২৩ পিএম 
মাদারীপুর জেলার শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৫ দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবচর উপজেলা পরিষদের গেইটের সামনে অস্থায়ী এ মাংসের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচ এম ইবনে মিজান।

জানা গেছে, ঈদ উপলক্ষ্যে স্বল্প আয়ের মানুষের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এই উদ্যোগ গ্রহন করেন। এখানে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ঈদের আগ পর্যন্ত মাংস বিক্রি হবে। তবে প্রতি ক্রেতা ২ কেজির বেশি মাংস কিনতে পারবেন না। কম টাকায় মাংস কিনতে পেরে স্বল্প আয়ের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। উদ্বোধনের পরই মাংস কিনতে মানুষের ভিড় জমায় সাধারণ মানুষ। 

একাধিক ক্রেতা বলেন,'বর্তমানে গরুর মাংসের দাম নাগালের বাইরে। চাইলেই কেনা যায় না। সেখানে ৬৫০ টাকায় মাংস কিনতে পারা খুবই আনন্দের বিষয়। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই। এতে করে স্বল্প আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তি এসেছে। ঈদে এখন দিনমজুর, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের গরুর মাংস কিনতে বিড়ম্বনায় পড়তে হবে না।'

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচএম ইবনে মিজান জানান,'প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ৫ দিন স্বল্পমূল্যে মাংস বিক্রি চলবে। প্রতিদিন ২০০ কেজি করে মাংস বিক্রি করা হবে এবং ভর্তুকির টাকা সরকার প্রদান করবে।'

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]