বরিশাল প্রতিনিধি

সারাদেশ

2026-03-14T13:32:06+00:00
2026-03-14T13:32:06+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন খোন্দকার কাওছার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:৩২ পিএম 
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর খোন্দকার কাওছার হোসেন। তিনি বরিশালের গৌরনদী পৌর এলাকার বাসিন্দা এবং টিএনটির কর্মকর্তা মরহুম খোন্দকার আব্দুল খালেকের সন্তান।

বুধবার (১১ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে চেয়ারম্যান ও তথ্যসচিবকে ভাইস চেয়ারম্যান করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন-২০১৪-এর ৬ ধারা অনুযায়ী বর্ণিত সদস্যদের সমন্বয়ে ৩ বছর মেয়াদে ট্রাস্টি বোর্ড গঠন করা হলো।

উল্লেখ্য, খোন্দকার কাওছার দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত। ১৯৮০ সালে দৈনিক সংবাদ পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দৈনিক সংগ্রাম, দৈনিক বাংলার বাণী, দৈনিক কৃষাণ, দৈনিক জনপদ, দৈনিক নব অভিযান, দৈনিক পত্রিকা, দৈনিক আজকের কাগজ, দৈনিক ইনকিলাব, দৈনিক ভোরের কাগজ এবং দৈনিক বাংলাদেশের খবরসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]