ফেনী প্রতিনিধি

সারাদেশ

2026-03-15T14:01:07+00:00
2026-03-15T14:01:07+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ফেনীতে আশ্রাফ আলী ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ২:০১ পিএম 
ফেনীতে ১ হাজার ২০০ অসহায় দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আশ্রাফ আলী ফাউন্ডেশন। রোববার (১৫ মার্চ) সকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোহাজের কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদোয়ান হোসেন।

আয়োজকরা জানান, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ সহায়তা কার্যক্রমে অন্তত ১০০ সনাতন ধর্মাবলম্বী পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইউনিয়নের সকল মসজিদের খাদেম, ইমাম ও খতিবদেরও এ উপহার প্রদান করা হচ্ছে। সবমিলিয়ে প্রায় ১ হাজার ২০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবন, লাচ্ছা সেমাই, দুধ, চিনি, পেয়াজ, টেং, আলু রয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ অ্যাডভোকেট টিপু সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ নেশন গ্রুপের পরিচালক আকবর হোসেন, এনসিসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আবদুল ওয়াদুদ, প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন, পূর্ব কাছাড় তোফাজ্জল হোসেন হাই স্কুলের প্রধান শিক্ষক মো: আবু হানিফ, ফেনী পৌর সুলতাল মাহমুদ হকার্স মার্টেকের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আবদুল মালেক টনি।
 
প্রধান অতিথির বক্তব্যে রেদোয়ান হোসেন বলেন, ঈদ আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। শুধু এ উপহারের সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা সকলে একত্রিত হয়ে এই ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই। আশাকরি এ আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। 

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]