ফেনী প্রতিনিধি

সারাদেশ

2026-03-18T16:05:01+00:00
2026-03-18T16:05:01+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ফেনীতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:০৫ পিএম 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনীতে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে শতাধিক নারী-পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে শহরের সহদেবপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে অভাবী ও দুস্থ মানুষদের হাতে নতুন শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, টুপি ও থ্রি-পিস তুলে দেওয়া হয়। উৎসবের আগে নতুন পোশাক পেয়ে অনেককে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ মনির আহমদ ও সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য আফতাব হোসেন মমিন, ফেনী জেলা সরকারি শিক্ষক সমিতির নেতা মাস্টার আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মেহরাব হোসেন মেহেদি, মোহাম্মদ ইলিয়াছ, আবদুর রহিম, নুরুল আলম ও আমির হোসেন প্রমুখ।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, কেবল ঈদ উপহার নয়, পবিত্র রমজানের শুরু থেকেই তাঁরা আর্তমানবতার সেবায় কাজ করছেন। 

এর আগে গত ৩ মার্চ চট্টগ্রাম ও ফেনী শহরের বিভিন্ন স্থানে প্রায় সহস্রাধিক রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছিল জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তাঁরা।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]