আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-03-27T19:05:20+00:00
2026-03-27T19:05:20+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইসরায়েলিদের প্রতারণা, অপেক্ষা করেন ইরানের হামলার জন্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৭:০৫ পিএম 
ইরানের ড্রোন ও মিসাইল হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে যখন সতর্কতামূলক সাইরেন বাজছে, তখন সেই পরিস্থিতির সুযোগ নিয়ে অভিনব এক প্রতারণায় মেতেছেন দেশটির কিছু নাগরিক। দোকান বা রেস্তোরাঁয় খেয়ে বিল না দিয়েই সটকে পড়ার এই প্রবণতা এখন দেশটিতে ব্যবসায়ীদের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার সংকেত পাওয়া মাত্রই ইসরায়েলের প্রায় সব এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিয়ম অনুযায়ী, সাইরেন শোনা মাত্র সাধারণ মানুষকে দ্রুত নিকটস্থ বোমা শেল্টার বা নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়। 

এই জরুরি পরিস্থিতির সুযোগ নিচ্ছেন কিছু সুবিধাবাদী মানুষ। তারা রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া শেষ করে বা দোকান থেকে পণ্য নিয়ে সাইরেন বাজার অপেক্ষা করেন। সাইরেন বাজামাত্র যখন রেস্তোরাঁ ও দোকানের কর্মীরা আতঙ্কিত হয়ে আশ্রয়ের জন্য দৌড়ান, তখন গ্রাহকরাও নিরাপদ আশ্রয়ে যাওয়ার ছলে বিল পরিশোধ না করেই সেখান থেকে চম্পট দিচ্ছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ফলে জনজীবনে স্থবিরতা আসার পাশাপাশি ঘনঘন সাইরেন বাজার ঘটনা ঘটছে। 

চ্যানেল-১৩ বলছে, এই দুঃসময়ের সুযোগ নিয়ে এক শ্রেণির মানুষ ব্যক্তিগত ফায়দা লুটছে, যার ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। দিনে দিনে এই ধরনের জালিয়াতির ঘটনা দেশটিতে আরও বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]