জাপানে ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু, বহু মানুষ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে শক্তিশালী ভূমিকম্পের পর ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক

2026-07-29T13:55:00+06:00
2026-07-29T13:56:02+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
জাপানে ভূমিকম্পে ১৩ জনের মৃত্যু, বহু মানুষ নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১:৫৫ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ১:৫৬ পিএম
সংগৃহীত ছবি
জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে শক্তিশালী ভূমিকম্পের পর ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিট) কিউশু অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। 

জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জিএমএ জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুমামোতো জেলার উপকূলীয় অঞ্চলের ২০ কিলোমিটার গভীরে। সমুদ্রের অগভীর অংশে উৎপত্তির কারণে ভূপৃষ্ঠে তীব্র কম্পন অনুভূত হয় এবং কুমামোতো জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন। আমাদের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে, কারণ প্রতিটি মুহূর্ত মূল্যবান। আটকে পড়াদের উদ্ধারে সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হচ্ছে।

ভূমিকম্পের পরপরই শুরু হওয়া উদ্ধার অভিযানে আজ বুধবার সকাল পর্যন্ত ১৩ জনের মরদেহ বের করে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে ভূমিকম্পের ঘণ্টাখানেক পর কুমামোতোর একটি শপিং মলে গ্যাস লাইন লিকেজ থেকে ঘটা বিস্ফোরণের পর সেখান থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। মলের ধ্বংসস্তূপে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের কারণে জেলাটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ৩৬ হাজারের বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া প্রায় সব সড়কেই বড় বড় ফাটল দেখা দিয়েছে। তীব্র গরম (তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস) এবং বিদ্যুৎ না থাকায় উদ্ধারকাজের পাশাপাশি বাসিন্দাদের হিটস্ট্রোকের ঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

বড় ধরনের ‘আফটারশক’ বা অনুকম্পনের আশঙ্কায় কুমামোতো শহরের বহু বাসিন্দা আপাতত স্থানীয় দুর্যোগ আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান করছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]