নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে অর্ধেক আমেরিকান

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন দেশটির প্রায় অর্ধেক

2026-07-29T16:24:36+06:00
2026-07-29T16:24:36+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে অর্ধেক আমেরিকান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:২৪ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা উচিত বলে মনে করেন দেশটির প্রায় অর্ধেক নাগরিক। সম্প্রতি প্রকাশিত এক নতুন জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ইউগভ ও দ্য ইকোনমিস্ট যৌথভাবে এই জনমত জরিপটি পরিচালনা করে। 

এতে অংশ নেওয়া ৪৯ শতাংশ মার্কিনি জানান, আন্তর্জাতিক আদালতের পরোয়ানা অনুযায়ী যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত। 

অন্যদিকে ২৭ শতাংশ উত্তরদাতা তাঁকে গ্রেফতারের বিপক্ষে মত দেন এবং ২৩ শতাংশ এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য দেশ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির এই পদক্ষেপকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। এমনকি আইসিসির হেগভিত্তিক কর্মকর্তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলও বরাবরের মতো তাদের বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে।

তবে এই জরিপের ফলাফল আমেরিকান জনগণের মধ্যে নেতানিয়াহুর ভাবমূর্তি কেমন, তার একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। 

এর আগে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তাঁর নিউইয়র্ক সফরের সময় শহরটির মেয়রের পক্ষ থেকেও তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করার হুমকি দেওয়া হয়েছিল।

জরিপের রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে সিংহভাগ বা ৬৮ শতাংশ নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে। অন্যদিকে স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫৫ শতাংশ এবং রিপাবলিকান সমর্থকদের ২৪ শতাংশ নেতানিয়াহুর গ্রেপ্তার চান।

নেতানিয়াহু সত্যিই যুদ্ধাপরাধে দোষী কি না- এমন প্রশ্নেও অংশগ্রহণকারীদের মতামতে প্রায় একই ধরনের পরিসংখ্যান দেখা গেছে।

দেশবার্তা/একে


  বিষয়:   ইসরায়েল  বেনিয়ামিন নেতানিয়াহু  যুক্তরাষ্ট্র  আইসিসি  ডোনাল্ড ট্রাম্প 


সর্বশেষ সংবাদ 

কাল থেকেই শিল্পকারখানায় বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর
আসিফ মাহমুদের অবস্থা এখন ‘চোরের মায়ের বড় গলা’
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]