জাপানে ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে আঘাত হেনেছে ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। প্রলয়ংকরী এই ভূকম্পনের পরপরই দেশজুড়ে

2026-07-28T19:54:09+06:00
2026-07-28T19:54:09+06:00
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
জাপানে ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:৫৪ পিএম 
জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে আঘাত হেনেছে ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। প্রলয়ংকরী এই ভূকম্পনের পরপরই দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। 

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রচণ্ড আঘাতে কাশিমা টাউনের ‘ইয়ন শপিংমল’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মলটির বড় একটি অংশ ধসে পড়ায় ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়ার ঠিক আগে শপিংমলটিতে একটি বিকট বিস্ফোরণের খবরও নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় সম্প্রচারমাধ্যম টিবিএস পুলিশ সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া এখন পর্যন্ত অন্তত ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছে এনএইচকে।

পরিস্থিতি নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বেশ কয়েকজন আহত হয়েছেন। বেশ কিছু জায়গায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আগুন লাগার খবর পাওয়া গেছে। বহু ভবন ধসে পড়ার পাশাপাশি রাস্তাঘাট ও সেতুতে বড় ধরনের ফাটল ধরেছে।

ভূমিকম্পের পর উপকূলীয় অঞ্চলে সাময়িকভাবে সুনামি আতঙ্ক তৈরি হলেও পরবর্তীতে তা কেটে যায়। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বড় ধরনের কোনো সুনামির আশঙ্কা নেই। তবে ভূমিকম্পের প্রভাবে দেশের বিশাল এক অংশে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রশান্ত মহাসাগরের দুর্যোগপ্রবণ এলাকা ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে জাপানে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে। এখানকার সুউচ্চ ভবন ও অবকাঠামো ভূমিকম্পসহনীয় করে তৈরি হলেও ৭.১ মাত্রার এই ধাক্কায় দেশটিতে বড় রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। (সূত্র: ডয়েচে ভেলে)

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মোরেলগঞ্জে গৃহবধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ ও মিছিল
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

সর্বাধিক পঠিত 

এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]