বিনোদন ডেস্ক

বিনোদন

2026-03-30T16:19:47+00:00
2026-03-30T16:19:47+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
তুষিতে মুগ্ধ অপি করিম, ‘প্রেশার কুকার’ নিয়ে যা বললেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম 
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে রায়হান রাফির ‘প্রেশার কুকার’ দেখেছেন অভিনয়শিল্পী অপি করিম। ছবিটি দেখার অভিজ্ঞতা তিনি নিজের ফেসবুক পোস্টে শেয়ার করেছেন, যেখানে সিনেমাটির নির্মাণ ও অভিনয় নিয়ে প্রশংসা করেছেন এই অভিনেত্রী।

অপি করিম জানান, ঈদের ব্যস্ততার মধ্যেও তিনি মাত্র একটি সিনেমা দেখার সুযোগ পেয়েছেন আর সেটি হলো ‘প্রেশার কুকার’। 

তাঁর মতে, অযথা নাচ-গান বা মারামারি ছাড়াও শক্তিশালী গল্প ও নির্মাণ দিয়ে যে দর্শককে ধরে রাখা যায়, এই সিনেমায় সেই চেষ্টার স্পষ্ট প্রতিফলন রয়েছে। তিনি মনে করেন, রায়হান রাফির আগের কাজগুলোর তুলনায় এই সিনেমা ভিন্নধর্মী, যেন নির্মাতার এক নতুন রূপ।

‘প্রেশার কুকার’ ছবির অভিনয়শিল্পীদের অভিনয় নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন অপি করিম। বিশেষ করে নাজিফা তুষির অভিনয় তাঁকে মুগ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, তুষির অভিনয়ে একটি তীব্রতা রয়েছে, যা গল্পের আবহকে আরও শক্তিশালী করেছে। 

পাশাপাশি রিজভী রিজু ও ফজলুর রহমান বাবুর অভিনয়ও দর্শকের মনে দাগ কাটার মতো বলে মন্তব্য করেন তিনি।

শুধু অভিনয় নয়, সিনেমাটির কারিগরি দিকেরও প্রশংসা করেছেন অপি করিম। তাঁর মতে, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা, সাউন্ড, সেট, কস্টিউম, মেকআপ ও লোকেশন নির্বাচনে শতভাগ যত্নের ছাপ রয়েছে। তবে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। 

তিনি মনে করেন, ছবির কিছু অংশ সংক্ষিপ্ত করা বা কিছু চরিত্র বাদ দেওয়া হলে গল্পটি আরও সংহত হতে পারত।

সবকিছু বিবেচনায় নিয়ে অপি করিম বলেন, এ ধরনের গল্পনির্ভর ছবি নির্মাণে সাহস প্রয়োজন, যা রায়হান রাফি দেখিয়েছেন। জনপ্রিয়তার জায়গা থেকে বেরিয়ে এসে ঝুঁকিপূর্ণ পথে হেঁটে এমন উদ্যোগ নেওয়াকে তিনি প্রশংসনীয় বলে মনে করেন। 

ভবিষ্যতে নির্মাতার আরও কাজের অপেক্ষায় থাকার কথাও জানান তিনি।

একই সঙ্গে দর্শকদের উদ্দেশে একটি পরামর্শও দিয়েছেন অপি করিম। তিনি বলেন, কোনো সিনেমা দেখার আগে টিজার-ট্রেইলার দেখে এবং কনটেন্ট সম্পর্কে ধারণা নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, বিশেষ করে শিশুদের সঙ্গে সিনেমা দেখতে গেলে বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। 

উল্লেখ্য, ‘প্রেশার কুকার’ ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার একটি, যা বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]