পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

2026-04-02T15:07:08+00:00
2026-04-02T15:07:08+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
একজনের কারাদণ্ড
তেঁতুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে ৩৩৫ লিটার ডিজেল জব্দ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:০৭ পিএম 
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৫ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুয়ানীজোত এলাকায় মামুনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বাড়ির একটি কক্ষ থেকে অবৈধভাবে মজুদ করা ৩৩৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। অভিযুক্ত মামুন বাবুয়ানীজোত এলাকার রুহুল আমিন আকন্দের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর নেতৃত্বে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন দাবি করেন, তার ট্রাক্টর-ট্রলির জন্য তেঁতুলিয়া ফিলিং স্টেশন থেকে বৈধভাবে তেল সংগ্রহ করেছেন। তবে পরে তাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে যাচাই করা হলে তিনি কোনো বৈধ কাগজপত্র বা প্রমাণ দেখাতে পারেননি।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত মামুনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]