বগুড়া প্রতিনিধি

সারাদেশ

2026-04-09T20:51:30+00:00
2026-04-10T15:34:37+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বগুড়ায় দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:৫১ পিএম  আপডেট: ১০.০৪.২০২৬ ৩:৩৪ পিএম
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ফলাফল ঘোষণা। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৯০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ৭৫ হাজার ৪৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৩২ হাজার ৪৩২ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট ছাড়া এ আসনে মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধাপে ধাপে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো ফজলুল করিম।

এদিকে, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]