‎লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

2026-04-11T13:42:20+00:00
2026-04-11T13:42:20+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ইটভাটা শ্রমিককে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক
‎লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১:৪২ পিএম 
‎লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইটভাটায় কাজ না করায় কালু মিয়া নামে এক শ্রমিককে দুই হাত বেঁধে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে সর্দার ইসমাইল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতিত কালু মিয়া চরকাদিরা ইউনিয়নের চরবসুর বাদামতলী এলাকার বাসিন্দা।

‎ভুক্তভোগী কালু মিয়া বলেন, বছরের শুরুতে ৬ মাসের জন্য ৮০ হাজার টাকায় ইটভাটায় কাজের চুক্তিতে তিনি চট্টগ্রামের একটি ভাটায় কাজ করছিলেন। অসুস্থ হয়ে বাড়ি ফেরার পর বৃহস্পতিবার তাকে তোরাবগঞ্জে ডেকে নিয়ে একটি দোকানে হাত বেঁধে ঝুলিয়ে মারধর করা হয়। এ সময় ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা আদায় করা হয়।

‎পরে তাকে হাত-পা বাঁধা অবস্থায় রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। অভিযুক্ত ইসমাইল হোসেনের মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

‎লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]