ভোলা প্রতিনিধি

সারাদেশ

2026-04-12T17:16:07+00:00
2026-04-12T17:16:07+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ভোলা প্রেসক্লাব নির্বাচনে অনু সভাপতি, সম্পাদক লিটন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:১৬ পিএম 
দীর্ঘদিন পর উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) প্রেসক্লাব প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং অর্থ সম্পাদক—এই পাঁচটি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে নাসির লিটন নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহসভাপতি পদে মো. সোলায়মান, যুগ্ম সম্পাদক পদে কামরুল ইসলাম এবং অর্থ সম্পাদক পদে ফয়জুল্লাহ নির্বাচিত হন।

অন্যদিকে দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদে মোতাসিম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক এবং নির্বাহী সদস্য-১ পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় এসব পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

নবনির্বাচিত কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করায় আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ ভোটাররা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]