খুলনা প্রতিনিধি

সারাদেশ

2026-04-15T17:49:26+00:00
2026-04-15T17:49:26+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম 
বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে রাসায়নিক দূষণ প্রতিরোধসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি উপকূলীয় ও দুর্গম অঞ্চলের অসহায়, দুস্থ ও অনগ্রসর মানুষের জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ এবং দুর্যোগকালীন সহায়তা কার্যক্রমও পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ এপ্রিল) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা ‘উপশম’-এর অভিজ্ঞ চিকিৎসক দল খুলনার কয়রা উপজেলার বেদকাশি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।

দিনব্যাপী এ ক্যাম্পে কয়রা ও আশপাশের বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশুসহ প্রায় এক হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় রোগ নির্ণয়, চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। সাধারণ রোগের পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদেরও যথাযথ চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

চিকিৎসা ক্যাম্পে অংশ নেওয়া স্থানীয়রা নৌবাহিনীর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান। তারা বলেন, উপকূলীয় এলাকায় এ ধরনের সেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের বিভিন্ন উপকূলীয় ও দ্বীপাঞ্চলের অনগ্রসর মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]