আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-04-18T18:33:56+00:00
2026-04-19T13:56:41+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ পিএম  আপডেট: ১৯.০৪.২০২৬ ১:৫৬ পিএম
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রতিশ্রুতি বাতিলের পর প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টাকারী একটি ট্যাংকারে গুলি চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। শনিবার হরমুজ প্রণালিতে ওই ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোট থেকে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা (ইউকেএমটিও)।

ট্যাংকারটির ক্যাপ্টেন বলেছেন, ওমান থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) উত্তর-পূর্বে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দু’টি গানবোট সেটির দিকে অগ্রসর হয়।

অনলাইনে দেওয়া এক বিবৃতিতে ইউকেএমটিও বলেছে, কোনও ধরনের রেডিও বার্তা বা সতর্কতা ছাড়াই গানবোট থেকে ট্যাংকারটি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ট্যাংকার ও ক্রুরা নিরাপদ আছেন বলে জানা গেছে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

সংস্থাটি বলছে, হরমুজ প্রণালিতে ওই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে সংশ্লিষ্ট দুটি গানবোট জড়িত। 

এদিকে, বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে শনিবার নতুন করে অবরোধ জারি করে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড বলছে, হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালির ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে, আগের মতোই।

শুক্রবার ইসরায়েল এবং লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির পর বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান। 

সেই সময় পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছিলেন, লেবাননে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। তবে নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত সমন্বিত রুট বা পথ অনুসরণ করতে হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]