রংপুর প্রতিনিধি

সারাদেশ

2026-04-20T17:08:44+00:00
2026-04-20T17:08:44+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
‘সবুজ সোনা’ নামক পাটের নতুন জাত উদ্ভাবন
রংপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:০৮ পিএম 
'সবুজ সোনা' নামক পাটের নতুন জাত উদ্ভাবন করেছে রংপুর আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তারা। সোমবার দুপুরে রংপুর আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের  উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: রিশাদ আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন পাটের জাতটি উদ্ভাবনের পরপরই কৃষকরা মাঠ পর্যায়ে আগ্রহের সাথে সম্প্রসারণ করছেন। এ নিয়ে কেনাফ ও মেস্তা পাটের সাথে যুক্ত হলো 'সবুজ সোনা'। 

সূত্র জানায়, বাংলাদেশে মূলত দুই ধরনের পাট (সাদা ও তোষা) এবং পাটজাতীয় ফসল (কেনাফ ও মেস্তা) চাষ করা হয়। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট  এ পর্যন্ত ৪৮টির বেশি উন্নত ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে তোষা পাট ১৬টি, দেশি (সাদা) পাট ২৫টি, মেস্তা ৩টি ও কেনাফ ৪টি। 

সূত্র আরও জানায়, গত ২৫-২৬ অর্থ বছরে ১৩ জেলার মধ্যে ৫ জেলার ৭৫ জন কৃষক  প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে তা সম্প্রসারণ করে আসছেন। সেই সাথে প্রতি শতাংশে প্রায় ৩ কেজির বেশী পাট বীজ উৎপাদন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর কেড়েছেন। তোষা ও কেনা পেসী- ৯৫ জাতের পাট বীজ  প্রতি শতাংশে ৪ কেজির উপরে পাট বীজ উৎপাদন হচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মো: মুজিবর রহমান জানান, আড়াই টন পাট বীজ রংপুর আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রে উৎপাদিত হয়ে প্রনোদনার জন্য  কৃষিসম্প্রসারন অধিদপ্তরে দেওয়া হয়েছে। সেই সঙ্গে চরাঞ্চলের কৃষকদের মধ্যে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে পাট বীজ উৎপাদন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]