সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-04-21T13:18:50+00:00
2026-04-21T16:22:10+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বিদ্যুৎ মন্ত্রীকে ‘নাস্তিক’ আখ্যা, মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১:১৮ পিএম  আপডেট: ২১.০৪.২০২৬ ৪:২২ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে ‘নাস্তিক’ ও ‘ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, মুফতি আমির হামজা বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন।

এর আগে, আদালত আমির হামজাকে ১৯ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন। নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক আজ এই গ্রেপ্তারি পরোয়ানার আদেশ প্রদান করেন।

মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল গণমাধ্যমকে জানান, ‘মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নাস্তিক বলেছেন, যা আমাদের গভীরভাবে ক্ষুব্ধ করেছে। তিনি শুধু ব্যক্তির মানহানিই করেননি, বরং ইসলাম ধর্মের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমরা দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছি।’

উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় আমির হামজা মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘ইসলাম বিদ্বেষী’ বলে অভিহিত করেন। এই ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একাধিক মানহানি মামলা দায়ের করা হয়।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]