দেশবার্তা ডেস্ক

সারাদেশ

2026-04-21T17:45:07+00:00
2026-04-21T17:45:07+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জুলাইযোদ্ধা শাহিনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ পিএম 
জুলাইযোদ্ধা মো. শাহিনের চিকিৎসার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) শাহিনকে দেখতে ও তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ছুটে আসেন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ। 

ডা.আমান জানান, দেশের বিভিন্ন স্থানে এ রকম অপর্যাপ্ত বা উন্নত চিকিৎসা প্র‍য়োজন, এমন জুলাইযোদ্ধাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমান সর্বদা আছেন। আগামীকাল সকালে শাহিনের অপারেশন পঙ্গু হাসপাতালে হবে।

এ সময় তিনি দেশবাসীর কাছে শাহিনের জন্য দোয়া ও সুস্থতা কামনা করেন। 

জানা যায়, চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর থানার সামনে ১৯ জুলাই পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন শাহিন। গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার জন্য রাজধানীর শ্যামলী মাঠে অনুষ্ঠিত জনসভায় শাহিন ক্রাচে ভর করে উপস্থিত হন, যা বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি তাৎক্ষণিকভাবে অর্থোপেডিক সার্জন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা.শাহ মুহাম্মদ আমান উল্লাহকে শাহিনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় শাহিনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ ভর্তি করেন ডা.আমান।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. সিরাজুস সালেহীন,নিটোর ড্যাবের প্রেসিডেন্ট ডা. শামসুল আলম, সেক্রেটারি ডা. শেখ আতিকুর রহমান সুজন, ডা. আলমগীর হোসেন জনি, ডা. আলাউদ্দিন, ডা. সায়েদ মাহবুব তমাল প্রমুখ।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]