আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-04-26T16:37:46+00:00
2026-04-26T16:37:46+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
হরমুজ প্রণালিতে ইরানি মাইন অপসারণ শুরুর দাবি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ পিএম 
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে বড় ধরনের অভিযানে নেমেছে মার্কিন নৌবাহিনী। পারস্য উপসাগরীয় অঞ্চলের এই গুরুত্বপূর্ণ পথে ইরানের পেতে রাখা বিস্ফোরক মাইন শনাক্ত ও তা অপসারণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি বর্তমানে অধিকাংশ জাহাজের জন্য বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে টান পড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও সমুদ্রের তলদেশ থেকে বিস্ফোরক অপসারণ করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। এই প্রণালি দিয়ে সাধারণত বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে মার্কিন বাহিনী পথটি পরিষ্কার করার দাবি করলেও, সেটি বাণিজ্যিক জাহাজ ও বিমা কোম্পানিগুলোকে আশ্বস্ত করার জন্য যথেষ্ট হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ন্যাশনাল সিকিউরিটি প্রোগ্রামের গবেষক এমা স্যালিসবারি বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে আগের সেই আস্থা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সক্ষমতার একটি সীমা রয়েছে। সূত্র: এপি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]