মাগুরা প্রতিনিধি

সারাদেশ

2026-04-27T14:40:10+00:00
2026-04-27T14:40:10+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়ার বাছাই শুরু
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:৪০ পিএম 
মাগুরার শ্রীপুরে উৎসব মুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর খেলোয়ার বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা মিনি স্টেডিয়ামে এ বাছাই প্রক্রিয়া শুরু হয়। 

মোট ৮ টি ইভেন্টের মধ্যে সোমবার দিনব্যাপী ক্রিকেট, ফুটবল, কাবাডি ও অ্যাথলেটিকসহ ৪ টি ইভেন্টে খেলোয়ারদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এবং আগামী বুধবার (২৯ এপ্রিল) ব্যাডমিন্টন, সাতার, মার্শাল আর্ট ও দাবা খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল গণি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আহম্মেদ মাহফুজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]