খুলনা প্রতিনিধি

সারাদেশ

2026-04-28T14:26:31+00:00
2026-04-28T14:26:31+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
খেলাধুলার মাধ্যমে বাড়াতে হবে সামাজিক সম্প্রীতি ও পরিবেশ সচেতনতা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:২৬ পিএম 
শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, শৃঙ্খলা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন খুলনার বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, খেলার মাঠে পরিবেশবান্ধব গেম, বৃক্ষরোপণ এবং দলগত খেলার চর্চা বাড়াতে হবে। এতে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি পরিবেশগত সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হবে।

মঙ্গলবার সকালে খুলনার আত্মসাহায্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘জনউদ্যোগ, খুলনা’ আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সামাজিক ও পরিবেশগত বিভিন্ন ইস্যু নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, দলগত খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলার বন্ধন তৈরি করা প্রয়োজন। সুস্থ থাকতে এবং মানবিক গুণাবলি অর্জনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। মাঠ পরিষ্কার রাখা, বৃক্ষরোপণ কিংবা সামাজিক সমস্যা নিয়ে কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়ক হবে।

সভায় বক্তারা আরও উল্লেখ করেন, রোগমুক্ত জীবনযাপনের জন্য শিশুদের শৈশব থেকেই হেসেখেলে শিক্ষা দিতে হবে। অনেক অভিভাবক মনে করেন খেলাধুলা করলে পড়ালেখার ক্ষতি হয়, যা সঠিক নয়। মনের একঘেয়েমি ও জড়তা দূর করতে খেলাধুলা সাধারণ শিক্ষার মতোই একটি গুরুত্বপূর্ণ বিষয়।

জনউদ্যোগ খুলনার আহ্বায়ক ও শিক্ষকনেতা মানস রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান। আত্মসাহায্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজাহারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারি শিশু পরিবারের (বালক) উপ-তত্ত্বাবধায়ক জেসিয়া রহমান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জনউদ্যোগের সদস্যসচিব মহেন্দ্রনাথ সেন এবং শিক্ষকনেতা এস কে জামান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. সেলিম হোসেন, সৈয়দা জান্নাতুল মাওয়া, সৈয়দা সাজিয়া আফরিন, নূরজাহান খাতুন ও ফারজানা ববি। বক্তারা শিশুদের মানসিক বিকাশে অভিভাবকদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]