আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-05-02T17:50:41+00:00
2026-05-03T13:51:34+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:৫০ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ১:৫১ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ ইরানি সেনা কমান্ডার জাফার আসাদি। বার্তাসংস্থা ফার্স নিউজকে এ কথা বলেন তিনি। 

গত বৃহস্পতিবার ইরান মার্কিনিদের কাছে চুক্তির বিষয়ে তাদের সংশোধিত নতুন প্রস্তাব পাঠায়। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এ প্রস্তাবে সন্তুষ্ট নন। এর পাশাপাশি ইরানের সমালোচনাও করেন তিনি।

এরপরই নতুন সংঘাত শুরুর আশঙ্কার কথা জানালেন ইরানি কমান্ডার মোহাম্মদ জাফার আসাদি।

বার্তাসংস্থা ফার্স নিউজকে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত শুরু হতে পারে। (আমাদের কাছে থাকা) প্রমাণ বলছে, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না।

জাফার আসাদি ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টার খতম আল-আনবিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা।

হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে নিজের নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 

দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানা গিয়েছে এ তথ্য।

আইআরজিসির নৌবাহিনী কমান্ডের বিবৃতির বরাত দিয়ে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরব উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ইরানি উপকূল অংশের ২ হাজার কিলোমিটার উপকূলরেখার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসির নৌবাহিনী। শিগগিরই এ ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, এ পদক্ষেপের লক্ষ্য হলো এই জলরাশিয়কে ইরানের প্রিয় জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস এবং এ অঞ্চলের জন্য নিরাপত্তা ও সমৃদ্ধির একটি উৎসে পরিণত করা।

উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযোগকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর মধ্যে একটি। বিশ্বের মোট জ্বালানিপণ্যের ৫ ভাগের একভাগ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। সূত্র: এএফপি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]