আব্দুল হাফিজ, ময়মনসিংহ

সারাদেশ

2026-05-04T14:58:44+00:00
2026-05-04T14:58:44+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ময়মনসিংহে প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন
আব্দুল হাফিজ, ময়মনসিংহ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ২:৫৮ পিএম 
ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থবছরের প্রতিবন্ধী ভাতা প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় শহীদ শাহাবুদ্দিন মিলায়তনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ।

প্রধান অতিথি বলেন, সমাজের প্রতিবন্ধী মানুষেরা প্রতিনিয়ত একটি যুদ্ধের মধ্যে তাদের জীবন পার করে। প্রতিবন্ধীদের প্রতি আরো মনোযোগী হতে হবে যাতে তারা কখনো তাদেরকে বোঝা মনে না করে। আজকে যারা এ কার্যক্রমের মাধ্যমে সুবর্ণ কার্ড পেয়েছেন, আসন্ন ঈদের আগেই এই আপনারা আপনাদের ভাতা প্রাপ্ত হবেন।

তিনি আরো বলেন, প্রাপ্ত ভাতা যাতে প্রতিবন্ধীদের পেছনে সঠিকভাবে খরচ করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় তিনি আর্থিক অসচ্ছল প্রতিবন্ধী এবং তাদের পরিবারকে সমাজের বিত্তবানদের আর্থিক সহযোগিতা করার আহ্বান জানান।

সভাপতি মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ বলেন, প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের আওতায় ৬১১ জন আবেদনকারীর মধ্যে ৫৭৯ জন এই ভাতা প্রাপ্ত হবেন। প্রতিমাসে ৫০০ টাকা করে তিন  মাস অন্তর অন্তরে এই টাকা আপনাদের একাউন্টে যোগ হবে। এ টাকার জন্য আপনাদের কারো কাছে যেতে হবে না, কোন মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হতে হবে না।

উদ্বোধন অনুষ্ঠানে  ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]