নিরাপদ খাদ্য উৎপাদন,টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জয়পুরহাটের আক্কেলপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল দশটায় উপজেলার কৃষি ভবন মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ। এতে অংশ ৫০ জন কৃষক এবং সিড ও কীটনাশকের স্থানীয় ব্যবসায়ীরা।
কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন,টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের বায়োপেস্টিসাইড ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন প্রধান আলোচক আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা এমরান হোসেন।
তিনি বলেন, জমিতে কীটনাশক ও রাসায়নিক সারের অতি ব্যবহার পরিহার করা না হলে নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব নয়। নিরাপদ খাদ্য উৎপাদনে বড় বাধাই হলো জমিতে ইচ্ছেমত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার। যা মানুষের ক্ষতির পাশাপাশি জমির উর্বরতাও কমে যায়। কাজেই বিষমুক্ত খাদ্য উৎপাদন ও জমির উর্বরতা বৃদ্ধি করতে জমিতে পরিমাণ মত সার-কীটনাশক প্রয়োগের পাশাপাশি মানবদেহের ক্ষতিরোধক বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়াতে হবে।
কর্মশালায় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্র্যাকের বগুড়া অঞ্চলের আঞ্চলিক সেলস কর্মকর্তা ফেরদৌস আলম।
এ সময় আরও বক্তব্য রাখেন, ব্র্যাকের জেলা টেরিটরি সেলস কর্মকর্তা শোভন বারই এবং ক্ষেতলালের বিশিষ্ট ব্যবসায়ী সিড ও কীটনাশ ডিলার শাহজামাল তালুকদার। কর্মশালা শেষে অংশ নেওয়া কৃষকদের মাঝে বিনামূল্যে ব্র্যাকের বিভিন্ন সবজি বীজ বিতরন করা হয়।
প্রতিনিধি/আরএইচ