আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-05-04T16:16:49+00:00
2026-05-04T16:16:49+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:১৬ পিএম 
মার্কিন প্রশাসন ৩৯টি দেশের চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। গত সপ্তাহের শেষ দিকে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) তাদের ওয়েবসাইট হালনাগাদ করে জানায়, এসব দেশের চিকিৎসকদের ভিসা ও কাজের আবেদন আর স্থগিত রাখা হবে না।

এর আগে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ওই ৩৯ দেশের চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট ও গ্রিন কার্ডসহ সব ধরনের অভিবাসন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রে কর্মরত চিকিৎসকদের প্রায় এক-চতুর্থাংশই বিদেশি নাগরিক।

এই নিষেধাজ্ঞার প্রভাব পড়ে দেশটির স্বাস্থ্যখাতে। অনেক হাসপাতাল বিদেশি চিকিৎসকদের ছুটিতে পাঠাতে বাধ্য হয়, ফলে চিকিৎসাসেবায় সংকটের আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভেনেজুয়েলার চিকিৎসকেরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হন।

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করেও অনেক চিকিৎসক বৈধতা-সংক্রান্ত জটিলতায় পড়েন। এ পরিস্থিতিতে কয়েকটি মার্কিন চিকিৎসক সংগঠন সরকারের কাছে চিঠি দিয়ে নীতি পরিবর্তনের আহ্বান জানায় এবং বিষয়টিকে জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করে।

তবে বিশেষজ্ঞদের মতে, নতুন এই সুবিধা আপাতত শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিকিৎসকদের জন্য প্রযোজ্য। যারা বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রবেশসংক্রান্ত আগের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]