আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-05-06T17:05:30+00:00
2026-05-06T20:00:52+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
যুদ্ধ বন্ধে সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:০৫ পিএম 
যুদ্ধ বন্ধে সমঝোতা চুক্তির কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানি সূত্র বলছে, খুব শিগগির এটি (শান্তিচুক্তি) সম্পন্ন হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ শেষ করতে এক পাতার একটি সমঝোতা চুক্তির কাছাকাছি পৌঁছেছে দুই দেশ।

পাকিস্তানি সূত্রটি বলেছে, ‘আমরা খুব শিগগির এটি (শান্তিচুক্তি) সম্পন্ন করব। আমরা কাছাকাছি পৌঁছে গেছি।’

প্রস্তাবিত সমঝোতা স্মারক নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এক্সিওস-এর প্রতিবেদনটি সঠিক ছিল বলেও জানায় পাকিস্তানি সূত্র।

এক্সিওস ওই প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তা ও আরও দুইটি সূত্রকে উদ্ধৃত করে বলেছিল, যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি।

বুধবার এক্সিওস জানায়, হোয়াইট হাউস মনে করছে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে এক পাতার একটি সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

এমন এক সময় এক্সিওস এ কথা জানায়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় চালু করতে তিন দিন ধরে চলা নৌ মিশন ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছেন।

এক্সিওস-এর প্রতিবেদনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের প্রতিক্রিয়া প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।

এক্সিওস আরও জানায়, প্রস্তাবিত চুক্তির অংশ হিসেবে ইরান পারমাণবিক সমৃদ্ধকরণে স্থগিতাদেশে সম্মত হবে, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা ইরানি তহবিলের বিলিয়ন ডলার ছাড় করবে, পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের ওপর উভয় পক্ষের বিধিনিষেধ তুলে নেওয়া হবে। সূত্র: রয়টার্স

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]