লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

2026-05-07T17:57:18+00:00
2026-05-07T17:57:18+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
লক্ষ্মীপুরে বজ্রাঘাতে কুরআনে হাফেজ তরুণীর মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৫৭ পিএম 
লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রাঘাতে লিমা আক্তার (১৭) নামের এক হাফেজে কুরআন তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরজাঙ্গালিয়া গ্রামের সাতদরুন নামক এলাকার আব্দুর রব হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। লিমা ওই এলাকার মাছ ব্যবসায়ী খোকনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ আকস্মিক বৃষ্টিরসঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় লিমা বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলছিল। বজ্রপাতের শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত স্থানীয় ফজুমিয়ারহাটের একটি হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে গত তিন মাস আগে লিমার মা জান্নাতুল ফেরদাউস কিডনিজনিত রোগে মারা যান। এখন বজ্রাঘাতে মেয়ের মৃত্যু হলো।

স্থানীয় হাজিরহাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আপেল মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুঃখজনক। মায়ের মৃত্যুর তিন মাস পর এখন মেয়ের মৃত্যু হলো। তার মৃত্যুে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]