হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-05-07T19:07:21+00:00
2026-05-07T19:07:21+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
প্রথম আলো সম্পাদকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করল ‘পাশা’
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০৭ পিএম 
দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মানহানির মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় এনজিও পিপলস এসিস্ট্যান্ট ফর সোশাল এডভান্সমেন্টর (পাশা) নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির গতকাল বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাট দায়ের করেন।

মামলার অপর আসামিরা হচ্ছেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার রিয়াদুল করিম ও হবিগঞ্জ স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান নিয়ন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘‘এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’’শিরোনাম নামে সংবাদ প্রকাশিত হয়। পরদিন একই বিষয়ে আরো একটি ফলোআপ সংবাদ প্রকাশ হয়। ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে উপসম্পাদকীয় প্রকাশ হয়।

বাদী অভিযোগ করেন এসব সংবাদ প্রকাশ করায় তার ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। দণ্ড বিধির ৫০০/৫০১ ধারায় দায়ের করা মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন জেলা গোয়েন্দা শাখাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]