স্পোর্টস ডেস্ক

খেলা

2026-05-09T15:00:27+00:00
2026-05-09T15:00:27+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
খেলা
মেসির চোখে বিশ্বকাপের ‘টপ ফেভারিট’ তিন দেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:০০ পিএম 
কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার অপেক্ষায় থাকা লিওনেল মেসি এবারও আলবিসেলেস্তেদের আশার আলো হয়ে আছেন। তবে মাঠের লড়াই শুরুর আগে নিজের দল আর্জেন্টিনাকে ফেভারিটের তালিকায় না রেখে অন্য তিন পরাশক্তিকে এগিয়ে রাখলেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’-তে আসন্ন বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে কথা বলেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। সেখানে তিনি শীর্ষ ফেভারিট হিসেবে ফ্রান্স, স্পেন ও ব্রাজিলের নাম উল্লেখ করেন। মেসি মনে করেন, আর্জেন্টিনার চেয়ে এই দলগুলো বর্তমানে ভালো অবস্থায় বা ‘শেপে’ রয়েছে।

ফ্রান্সকে নিয়ে মেসি বলেন, ‘আমার বিশ্বাস এই মুহূর্তে আবারও ফ্রান্সকে খুব শক্তিশালী দেখাচ্ছে। উঁচু মানের অনেক খেলোয়াড় আছে এই দলে।’

পাশাপাশি বর্তমান ছন্দ অনুযায়ী স্পেন এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও শিরোপার অন্যতম দাবিদার মনে করেন তিনি। ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম কিছুটা পড়তির দিকে থাকলেও তাদের শক্তির গভীরতা নিয়ে কোনো সন্দেহ নেই মেসির।

তবে ফেভারিটের তালিকায় নিজের দলকে না রাখা মানেই যে আর্জেন্টিনা লড়াই করবে না, বিষয়টি তেমন নয়। বর্তমান দলের ঐক্য নিয়ে আত্মবিশ্বাসী মেসি বলেন, ‘আর্জেন্টিনা ভালো অবস্থায় আছে। দলের সবাই ঐক্যবদ্ধ এবং এটি প্রমাণিত যে, এই দল প্রতিদ্বন্দ্বিতা করতে জানে। আমাদের রোমাঞ্চিত হতে হবে, তবে এটাও স্বীকার করতে হবে যে আমাদের চেয়েও এগিয়ে আছে কয়েকটি দল।’

আর্জেন্টিনা দলের বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়েও মুখ খুলেছেন এলএমটেন। অনেক ফুটবলারের চোট এবং ম্যাচ ফিটনেসের অভাবকে তিনি দলের দুর্বল দিক হিসেবে দেখছেন। তবে দলে থাকা তরুণ প্রতিভাদের ওপর আস্থা রাখছেন তিনি। মেসির মতে, অনেক তরুণ ফুটবলার এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলবে, যা তাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছে।

দ্বিতীয় সারির ফেভারিট হিসেবে জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগালের নাম নিয়েছেন এই মহাতারকা। বিশেষ করে পর্তুগালের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোয়াডের প্রশংসা করেছেন তিনি। আর নিজের অবসর নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখে মেসি স্পষ্ট করেছেন, যতক্ষণ পর্যন্ত তিনি উপভোগ করবেন এবং শারীরিক সক্ষমতা সায় দেবে, ততক্ষণ খেলা চালিয়ে যাবেন। 

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টে মেসি শেষ পর্যন্ত আলবিসেলেস্তেদের জার্সি গায়ে জড়ান কি না, ফুটবল বিশ্ব এখন সেই অপেক্ষাতেই।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]