সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

2026-05-10T17:36:52+00:00
2026-05-10T17:36:52+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৫:৩৬ পিএম 
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শেষ হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। 

রোববার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম ও জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান। নতুন কুঁড়ি স্পোর্টসের আওতায় মোট আটটি ভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

সমাপনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন উপজেলা থেকে আসা আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। 

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। 

বক্তারা তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চাকে পেশা হিসেবে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরে তরুণ অ্যাথলেটদের উৎসাহিত করেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]