হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-05-10T20:36:57+00:00
2026-05-10T20:36:57+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
হবিগঞ্জে সাড়ে তিন টন কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৩৬ পিএম 
হবিগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে তিন টন নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (১০ মে) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তারের নেতৃত্বে শহরের চৌধুরী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় সাড়ে তিন টন।

অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাল শহরের নিউ ফিল্ড মাঠে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, সদর উপজেলার এসইউএফও কনিক শর্মা, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। নদী ও জলাশয়ে অবাধে মাছ নিধন রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]