ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

2026-05-11T16:11:23+00:00
2026-05-11T16:11:23+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:১১ পিএম 
কৃষিতে স্বনির্ভর উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে কৃষিকে আরো সমৃদ্ধ করতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) সেপারেটর  মেশিন বিতরন করা হয়েছে।

দিনাজপুর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষকদের হাতে এসব মেশিন তুলে দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী সরকার শান্তা, ইউনিয়ন কৃষি কর্মকর্তাগন ও উপকারভোগী কৃষকরা সহ অন্যান্যরা।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম বলেন, ঠাকুরগাঁও কৃষি সমৃদ্ধ হওয়ায় সারা বছরই জমিগুলো চাষাবাদ হয়ে থাকে। যেহেতু আমাদের এখানকার জমি উচু তাই প্রায় কোন জমিই পড়ে থাকেনা। ফলে মাটির জৈব গুন দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই মাটির গুনাগুন রক্ষায় কম্পোস্ট সার উৎপাদনের উদ্দোক্তা তৈরি হরা হচ্ছে এবং উদ্দোক্তাদের সহযোগিতার লক্ষে এসব কম্পোস্ট সেপারেটর মেশিন প্রদান করা হচ্ছে ও পর্যায়ক্রমে আগামীতেও প্রদান করা হবে।

উল্লেখ্য, কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের মাঝে ১০ টি ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরন করা হয়েছে। যার প্রতিটির বাজার মুল্য প্রায় ৩৫ হাজার টাকা করে। এছাড়াও নারী পুরুষ মিলিয়ে জেলায় ৭০ জন ভার্মি কম্পোস্ট সার উৎপাদনকারী কৃষক ও উদ্দোক্তা রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]