মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-05-13T13:40:21+00:00
2026-05-13T13:40:21+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মানিকগঞ্জে বিভিন্ন অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৪০ পিএম 
নকল মোড়ক ব্যবহার, অনুমোদন ছাড়া ডিজেল বিক্রি ও ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো সদর উপজেলার আটিগ্রাম এলাকার শেখ ফুড প্রোডাক্টস, সালাম ট্রেডার্স এবং কাটিগ্রাম এলাকার জারিফা ফিলিং স্টেশন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, আটিগ্রাম এলাকায় শেখ ফুড প্রোডাক্টস নামের একটি আইসক্রিম কারখানায় নকল মোড়ক ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে আটিগ্রাম বাজারে অনুমোদন ছাড়া ডিজেল বিক্রির দায়ে সালাম ট্রেডার্সের মালিক আবদুস সালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কাটিগ্রাম এলাকার জারিফা ফিলিং স্টেশনে ৫ লিটার তেলের মাপে কম দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]