লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

2026-05-13T19:24:52+00:00
2026-05-13T19:24:52+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণ করা ৮৫ খেলোয়াড়কে সংবর্ধনা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:২৪ পিএম 
নতুন কুঁড়ি স্পোর্টস এ কৃতিত্বের স্বাক্ষর রাখায় লক্ষ্মীপুরে ৮৫ জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে খেলার সাথে সংশ্লিষ্ট কোচ ও কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।  

পৌরসভা সূত্রে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ৮ টি ইভেন্টের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভা ৭ টি ইভেন্টে অংশগ্রহণ করে ৬টিতে পদক অর্জন করে। তার মধ্যে কাবাডি বালক ও বালিকায় জেলা চ্যাম্পিয়ন, ফুটবল বালকে জেলা চ্যাম্পিয়ন, দাবায় জেলা চ্যাম্পিয়ন ও রানার্সআপ, ক্রিকেটে জেলা রানার্স আপ, সাঁতারে ১১টি পদক অর্জন এবং এ্যাথলেটিকস এ ২টি পদক অর্জন করেন তারা। 

সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল, সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার প্রমুখ।

এ সময় খেলোয়াড়দের উদ্দেশে পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, ‘আমরা মনে করি, তোমাদের মধ্য থেকেই আগামীর জাতীয় খেলোয়াড় তৈরি হবে। আমাদের কাছে অর্থ মুখ্য বিষয় নয়, মুখ্য উদ্দেশ্য হলো তোমাদের সম্মান ও অনুপ্রেরণা দেয়া।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]