জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

2026-05-14T15:02:18+00:00
2026-05-14T15:02:18+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জয়পুরহাটে পূবালী ব্যাংকের কালেকশন ও সিআরএম বুথ উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:০২ পিএম 
জয়পুরহাটে পূবালী ব্যাংক পিএলসি-এর কালেকশন ও সিআরএম বুথ উদ্বোধন এবং ক্যাশলেস কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট পৌরসভা ও জামালগঞ্জ এলাকায় পূবালী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। পরে কালেকশন বুথ ও সিআরএম বুথ উদ্বোধন শেষে জয়পুরহাট পৌরসভা হলরুমে ক্যাশলেস কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এ এস এম রায়হান শামীম।

পূবালী ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মাহফুজুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, পূবালী ব্যাংক বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক দেওয়ান মশিউর রহমান, পূবালী ব্যাংক বগুড়া শাখার প্রধান শরিফুল হাসান, পূবালী ব্যাংক বগুড়া অঞ্চলের এডিসি প্রধান দুলাল বারী এবং জামালগঞ্জ শাখার প্রধান মশিউর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে গ্রাহকদের নগদ অর্থ বহনের ঝামেলা থেকে মুক্তি দিতে ক্যাশলেস সেবা চালু করা হয়েছে। তারা সবাইকে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, গ্রাহক, জয়পুরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]