সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-05-14T16:48:01+00:00
2026-05-14T16:48:01+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৮ পিএম 
সিরাজগঞ্জে ৯বছরের নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবা আক্তার হোসনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় দেন। 

রায়ের পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আক্তার জেলার সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ আদালতের সরকারি কৌঁসুলি মাসুসুর রহমান মাসুদ জানান, গত বছরের ১২ এপ্রিলে বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের স্কুল মাঠে খেলা করছিল। 

এসময় তার বাবা তাকে ডেকে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবেশীরা ঘটনা দেখে ফেললে পালিয়ে যায় লম্পট বাবা।

এ ঘটনার কয়েক বছর আগেই ভুক্তভোগীর মায়ের সাথে তালাক হয়ে যায় তার বাবার। এরপর থেকে বাবার সাথেই থাকতো শিশুটি। 

ফলে এই ঘটনায় ভুক্তভোগীর মামা বাদি হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কারাগারেই ছিলেন অভিযুক্ত আক্তার। খুব অল্প সময়ের মধ্যেই সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]