দেশবার্তা ডেস্ক

সারাদেশ

2026-05-15T19:51:59+00:00
2026-05-15T19:51:59+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রাতের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস
নৌবন্দরে সতর্কসংকেত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:৫১ পিএম 
ছবি: এআই দিয়ে তৈরি
রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে কালবৈশাখী বা তীব্র ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আজ দুপুরে তাঁর ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় বেলা ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

বিভাগভিত্তিক পূর্বাভাসে তিনি জানান, আজ বিকেল ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলায় এবং বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় বিকেল ৩টা থেকে রাত ১২টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলের মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম হলেও সন্ধ্যা ৬টার মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জে হালকা বৃষ্টি হতে পারে। 

অন্যদিকে রংপুর বিভাগের লালমনিরহাট ও কুড়িগ্রামে দুপুরের পর এবং রাত ১০টার পর থেকে ভোর ৪টার মধ্যে বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে উল্লেখ করে এই গবেষক জানান, সিলেট ও সুনামগঞ্জ এবং ময়মনসিংহের শেরপুর ও নেত্রকোনায় দুপুরের দিকেই বৃষ্টি শুরু হয়েছে। তবে আজ বিকেল ও রাতের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮টার মধ্যে এই দুই বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]