সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-05-17T13:39:15+00:00
2026-05-17T13:39:15+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বেলাল সভাপতি, রবিউল সাধারণ সম্পাদক
সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের কমিটি গঠন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:৩৯ পিএম 
সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশন (টিসিএ)'র ১০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না এবং সহ সাধারণ সম্পাদক ইউসূফ দেওয়ান রাজু, কার্যনির্বাহী সদস্য সোহাগ হাসান জয় প্রমুখ। 

নতুন কমিটিতে একাত্তর টিভির ক্যামেরাপার্সন বেলাল হোসেন সভাপতি এবং বাংলাভিশনের রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ সভাপতি হয়েছেন নিউজ২৪ এর মামুন হোসেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির মো. শুভ সেখ, অর্থ সম্পাদক আনন্দ টিভির মো. হৃদয়, দপ্তর সম্পাদক এএস টিভির মো. সাগর এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এটিএন বাংলার মাসুদ পারভেজ।

এছাড়াও সদস্য পদে এনটিভির মাসুদ রানা, বিপি আসিফ এবং বিজয় টিভির লিটন হোসেন নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি জেলা শহরের পুরাতন কোর্ট মসজিদ মার্কেটে নিউজ২৪ এর মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]