সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

2026-05-17T14:08:17+00:00
2026-05-17T14:08:17+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:০৮ পিএম 
সাতক্ষীরা সদরের ভোমরায় তাছলিমা খাতুন (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করেছে স্বামী। শনিবার (১৬ মে) রাত সাড়ে ১২ টার দিকে লক্ষীদাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর ঘাতক স্বামী সাদ্দাম হোসেন পলিয়ে যায়।

পুলিশসূত্রে জানা যায়, তাসলিমা খাতুনের সাথে সাদ্দামের বিবাহ হয়েছিল ১৬ বছর। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে এবং পেটে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। 

নিহতের বড় মেয়ে সাদিয়া সুলতানা (১২) জানায়, তার বাবা সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিল। নেশা করে প্রায় আমার মায়ের সাথে ঝগড়া করতো। ঘটনার দিন আমার দাদি আমি ও আমার ছোট ভাই নুর হোসেন (৯) পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। মায়ের গোঙ্গানো শব্দ শুনে আমার দাদি আমাদের ডেকে দ্রুত মায়ের রুমে গেলে মায়ের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখি। রুমের ভিতর তখন রক্ত আর রক্ত। আমাদের প্রতিবেশিরা দ্রুত এসে আমার মাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত গৃহবধুর পিতা নুরুজ্জামান জানান, বিয়ের পর থেকে আমার মেয়ের উপর শারিরীক নির্যাতন করতো আমার জামাই। নেশার টাকা জোগাড় করতে না পারলে আমার মেয়ের উপর নির্যাতন করতো। এভাবে আমার মেয়েকে হত্যা করবে আমি ভাবতে পারেনি। আমি এ পাষন্ডের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]