নড়াইল প্রতিনিধি

সারাদেশ

2026-05-17T20:46:18+00:00
2026-05-17T20:46:18+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে তিন দিনব্যাপী ভূমিসেবা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৮:৪৬ পিএম 
জনবান্ধব অটোমেটেড কৃষি তথ্যসেবা, সুরক্ষিত কৃষি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই শ্লোগানকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২১ মে তিন দিনব্যাপী "ভূমিসেবা মেলা ২০২৬" অনুষ্ঠিত হবে। মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৭ মে)  দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ব্রিফিংয়ের আয়োজন করে নড়াইল জেলা প্রশাসনের রাজস্ব শাখা।

প্রেস ব্রিফিংয়ে ভূমি মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, নাগরিকবান্ধব সেবা সম্প্রসারণ এবং আসন্ন মেলায় প্রদেয় বিভিন্ন সেবাসমূহ সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হয়।

জেলা প্রশাসক ড. আব্দুল সালাম প্রেস ব্রিফিংয়ে জানান, এবারের ভূমিসেবা মেলায় সরকারের গৃহীত নানা কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। মেলা থেকে নাগরিকেরা সরাসরি ডিজিটাল ভূমি সেবা, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, স্মার্ট ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক সেবা সহজীকরণ বিষয়ে বিস্তারিত ধারণা ও সরাসরি সেবা পাবেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তন্নী, সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবিরসহ নড়াইল জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল গণমাধ্যম প্রতিনিধি ও সাধারণ জনগণকে মেলার কার্যক্রম সম্পর্কে জানতে এবং সেবা গ্রহণ করতে আহ্বান জানিয়েছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]