হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-05-17T21:52:43+00:00
2026-05-17T21:52:43+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
হবিগঞ্জে দুগ্ধ ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:৫২ পিএম 
“অধিক দুধ উৎপাদনের জন্য দুগ্ধ গাভী ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও “লাভজনক খামার গঠন” বিষয়ক কর্মশালা রোববার (১৭ মে) তারিখে হবিগঞ্জের গ্রীন ভিলেজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশ নেন। কর্মশালায় ফিড ব্যবস্থাপনা, প্রজনন, পশুর স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্যবিধি এবং অধিক দুধ উৎপাদনে গাভী ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৌরভ আহমেদ, ভেটেরিনারি সার্জন এবং ডা. মো. সাইফুল ইসলাম, ভেটেরিনারি সার্জন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আক্তারুজ্জামান, রিজিওনাল সেলস ম্যানেজার, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, সিলেট রিজিওন।

বক্তারা বলেন, সঠিক ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি এবং বৈজ্ঞানিক পরিচর্যার মাধ্যমে দুধ উৎপাদন ও খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। প্রশিক্ষণে উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, সঠিক প্রজনন পদ্ধতি, খামারের স্বাস্থ্যবিধি এবং লাভ বৃদ্ধির কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করতে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]