যশোর প্রতিনিধি

সারাদেশ

2026-05-19T14:11:08+00:00
2026-05-19T14:11:08+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
যশোরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ২:১১ পিএম 
সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও সহজে ভূমিসেবা প্রদানের লক্ষ্যে যশোরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। 

মঙ্গলবার বেলা ১২টায় শহরের টাউন হল মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, সিনিয়র সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও বিএনপি জেলা সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও সহজ ভূমিসেবা প্রদান করাই এই মেলার মূল উদ্দেশ্য। সেবাগ্রহীতারা যেন এক ছাদের নিচে দ্রুত সব সেবা পান, সেই ব্যবস্থাই করা হয়েছে।

তিনি জানান, মেলায় সাতটি স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে। স্টলগুলোতে নামজারি আবেদন গ্রহণ ও নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর আদায়, খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ, মৌজা ম্যাপ বিতরণ এবং অনলাইনে ভূমিসেবায় আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি আগত মানুষের অভিযোগ ও পরামর্শ গ্রহণ করে তা নথিভুক্ত করা হচ্ছে।

জেলা প্রশাসক আরও বলেন, ভূমি অফিস নিয়ে মানুষের যে ভীতি ও হয়রানির অভিযোগ রয়েছে, তা দূর করতে সরকার ডিজিটালাইজেশনের পথে হাঁটছে। এই মেলা তারই অংশ। এখানে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান মিলবে। উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে দ্রুত সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার জানান, মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ভূমি মালিকেরা জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এলে তাৎক্ষণিকভাবে অনেক সেবা পাবেন। এখানে নামজারির আবেদন অনলাইনে করে দেওয়া হচ্ছে এবং হোল্ডিং নম্বর তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে।

মেলায় আসা সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের কৃষক হাসিবুর রহমান নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, আগে ভূমি অফিসে গেলে দিনের পর দিন ঘুরতে হতো। আজ মেলায় এসে মাত্র ৩০ মিনিটে খাজনার রসিদ কাটতে পেরেছি। এমন আয়োজন প্রতিবছর হওয়া দরকার।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ভূমি সংক্রান্ত বিরোধ থেকে অনেক অপরাধের সূত্রপাত হয়। দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত হলে সামাজিক শান্তি বজায় থাকবে।

আয়োজকেরা জানিয়েছেন, তিন দিনব্যাপী এই মেলায় ভূমি সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে। শিক্ষার্থীদের জন্যও রয়েছে ভূমি আইন সম্পর্কে জানার সুযোগ। আগামী বৃহস্পতিবার বিকেলে এই মেলা শেষ হবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]