নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

2026-05-20T20:20:49+00:00
2026-05-20T20:20:49+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নোবিপ্রবিতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে স্টেকহোল্ডারদের সেমিনার
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:২০ পিএম 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘নোবিপ্রবির অধিকতর উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টার প্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণানির্ভর এবং আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে সুপরিকল্পিত মাস্টার প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পরিকল্পনায় সংশ্লিষ্ট সবার মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আরও টেকসই ও কার্যকর হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, শিক্ষার্থীবান্ধব পরিবেশ এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]