যশোর প্রতিনিধি

সারাদেশ

2026-05-21T16:31:52+00:00
2026-05-21T16:31:52+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
যশোরে বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:৩১ পিএম 
বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, যশোরে জাঁকজমকপূর্ণ আয়োজনে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শ্রীকান্তনী)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার একাডেমির প্যারেড গ্রাউন্ডে এ বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে পদক, সনদ ও ফ্লাইং ব্যাজ পরিয়ে দেন।

এবার ৮২তম বাফা কোর্সের প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট তাহসিন আহমেদ কোরাইশী মর্যাদাপূর্ণ “সোর্ড অব অনার” অর্জন করেন। একাডেমিক প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য অফিসার ক্যাডেট দানিয়াত রশীদ উদ্দীন “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি” লাভ করেন। অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য “কমান্ড্যান্টস ট্রফি” এবং গ্রাউন্ড বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য “বিমান বাহিনী প্রধানের ট্রফি” অর্জন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সুসংগঠিত ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে। দেশের আকাশসীমা রক্ষা, দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান ও জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করা হচ্ছে। সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন নারী অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট সফলভাবে কমিশন লাভ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহমেদ কোরাইশী।

কুচকাওয়াজ শেষে বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টারের মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে এবং হেলিকপ্টার থেকে প্যারা জাম্পিং প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অসামরিক প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের গর্বিত অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]