নড়াইল প্রতিনিধি

সারাদেশ

2026-05-21T16:37:00+00:00
2026-05-21T16:37:00+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে ডিজিটাল লটারিতে কৃষক নির্বাচন, সরাসরি ধান কিনবে সরকার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:৩৭ পিএম 
নড়াইলে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করতে উন্মুক্ত ও ডিজিটাল লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) নড়াইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৫ সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটির তত্ত্বাবধানে প্রকৃত প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে এই ধান ক্রয় করা হবে।

লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির,উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার তাজউদ্দিন আহমেদ,খাদ্য পরিদর্শক আকরাম হোসেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফল,উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল-আমিনসহ নানা শ্রেণী পেশার মানুষ ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লটারিতে নির্বাচিত কৃষকেরা সরকারি খাদ্য গুদামে নির্ধারিত পরিমাণ ধান বিক্রি করার সুযোগ পাবেন। চলতি মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। এবার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩০ মেট্রিক টন।

চলতি মৌসুমে ধান বিক্রির জন্য মোট ১১ হাজার ৭৫২ জন কৃষক আবেদন করেছিলেন। সেখান থেকে ডিজিটাল লটারির মাধ্যমে চূড়ান্তভাবে ৮১২ জন কৃষককে নির্বাচন করা হয়। নির্বাচিত প্রতিটি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান সংগ্রহ করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]